বিএনপি নেতা শফি হত্যা: সাবেক এমপি আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২৩:১৪আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২৩:১৪

কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতা শফিউল আলমকে হত্যার অভিযোগ এনে আরেক বিএনপি নেতা সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত শফির বাবা কামাল পাশা বাদী হয়ে মহেশখালী থানায় মামলাটি করেছেন।

শনিবার (১৭ আগস্ট) রাতে মামলাটি রেকর্ডের কথা উল্লেখ করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, মামলায় কক্সবাজার-২ আসনে বিএনপি থকে দুবারের সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। দুই নম্বর আসামি করা হয়েছে মহেশখালী উপজেলা যুবদল নেতা জাহেদুল হক নাহিদকে। এই মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল শেষে রাতে বাড়ি ফেরার পথে শফিউল আলম শফির (৩৫) ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মারা যান।

শফিউল আলম শফি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কুলালপাড়া এলাকার কামাল পাশার ছেলে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শফি উপজেলা বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বে ছিলেন। একইসঙ্গে উপজেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্বে ছিলেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী