‘জনপ্রতিনিধিশূন্য’ রাঙামাটির দুই পৌরসভা, চিঠি গেলো মন্ত্রণালয়ে

রাঙামাটি প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ০৯:২৬আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯:২৬

রাজনৈতিক পট পরিবর্তনের পর সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত জনপ্রতিনিধিদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। চিঠির জবাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরা অফিস করছেন না বলে জানিয়ে দিয়েছেন। জেলার দুটি পৌরসভাতেই প্রশাসক নিয়োগ হলে জনপ্রতিনিধিশূন্য হয়ে যাবে প্রতিষ্ঠানগুলো।

রবিবার (১৮ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে জানিয়েছেন, রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে চিঠির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চাওয়া তথ্যের ভিত্তিতে আমরা রাঙামাটি ও বাঘাইছড়ির মেয়র এবং কাউন্সিলরদের অনুপস্থিতির চিঠি পাঠিয়েছি। এর সঙ্গে মেয়রের পদত্যাগ করা, না করা বা আন্দোলনের কোনও সম্পর্ক নাই। কেউ পদত্যাগও করে নাই। এটা আমাদের একটি রুটিন কাজ। সারা দেশ থেকেই তথ্য চাওয়া হয়েছে, আমরাও সেই হিসেবেই তথ্য দিয়েছি। এর আলোকে পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। আর মেয়র, কাউন্সিলদের অনুপস্থিতিতে প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভার রুটিন কার্যক্রম চালিয়ে নেবেন।’

ফলে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও বাঘাইছড়ি পৌরসভার জমির হোসেনের নেতৃত্বাধীন পৌরসভা দুটি দৃশ্যত জনপ্রতিনিধিশূন্য হবে।

তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন কাউন্সিলররা। রাঙামাটি পৌরসভার ৬ নম্বর কাউন্সিলর রবি মোহন চাকমা বলেন, ‘চিঠির ব্যাপারে অবগত আছি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। আজও আমার এলাকায় পারিবারিক সমস্যা সমাধন নিয়ে সারাদিন সময় দিলাম। আমাদের তো সারাদিন অফিসে কাজ থাকে না। এই ধরনের সিদ্ধান্তে প্রতিবাদ জানাই। এই বিষয় নিয়ে কাউন্সিলররা বৈঠকে বসেছি। দেখি কী করা যায়।’

রাঙামাটি পৌরসভার ৮ নম্বর কাউন্সিলর (প্যানেল মেয়র-২) কালায়ন চাকমা বলেন, ‘আমি তো রবিবারও অফিস করলাম। সকালে পৌরসভায় গিয়ে নিজের কাজ সেরে আসলাম। কাউন্সিলররা তো ৯টা থেকে ৫টা অফিস করেন না। তাহলে অনুপস্থিত মানে কী! এটাতো চরম অন্যায় হয়েছে। অন্যদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেন আমরা হবো? আমি তো কোনও দল করি না। আমার অপরাধ কী?’

/কেএইচটি/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের