বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাকশ্রমিক: ৪ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৪, ১৬:১১আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৬:১১

চট্টগ্রামে এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. ওসমান গনি এ রায় দেন।

আসামিরা হলেন ওবায়দুল হক প্রকাশ রাজিব, ইয়াসিন আরাফাত, ছোটন বিশ্বাস সেতু ও মো. মহিউদ্দিন বাবু।

আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হামিদুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে আদালত এ মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।’

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নগরীর সিইপিজেডের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর পদে কাজ করতেন। একই ফ্যাক্টরিতে কর্মরত এক ছেলে বন্ধুর সঙ্গে ২০১২ সালের ২৭ মার্চ ছুটির দিনে নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোড বেড়িবাঁধে বেড়াতে যান। তারা বেড়িবাঁধের স্লুইসগেটের পাশে মহাশরিফের খামারবাড়িতে বসে গল্প করা অবস্থায় ৬ জন লোক তাদের ঘিরে ফেলে। এর মধ্যে ছেলে বন্ধুকে আটকে রেখে ভুক্তভোগীকে তিন জন মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীসহ বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের