বন্যায় কষ্টে আছেন নোয়াখালীর ২০ লাখ মানুষ, ত্রাণ সহায়তার আহ্বান

নোয়াখালী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২০:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৪৮

ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জেলার ৯টি উপজেলার প্রায় চার লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগ ও কষ্টে দিন কাটাচ্ছেন ২০ লাখ মানুষজন।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ ৯টি উপজেলার বেশিরভাগ এলাকা ডুবে আছে। ফেনীর পানি আসছে নোয়াখালীতে। এতে জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বেশিরভাগ গ্রাম ডুবে গেছে। শহরের খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যাতায়াতে দুর্ভো পোহাতে হচ্ছে।

ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি

জেলা আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লঘুচাপ ও মৌসুমি জলবায়ুর কারণে জেলায় আরও তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে।’

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সাত লাখ ৭৫ হাজার। এর মধ্যে সাড়ে চার লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগমগঞ্জের উপকেন্দ্রে পানি উঠে গেছে। এজন্য বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হয়েছে। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।’

গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘জেলার ৯টি উপজেলার মধ্যে আটটি উপজেলার মানুষ বন্যাকবলিত হয়েছে। এসব উপজেলায় ইতোমধ্যে ৩৮৮ আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। আমরা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, বন্যার্তদের পাশে দাঁড়ান। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা চাহিদার কথা জানিয়েছি।’

ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি

জেলা প্রশাসক আরও বলেন, ‘নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা ছিল। কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় তা নোয়াখালীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছে।’

/এএম/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের