স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ: শাহাদাত সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ২০:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের কমারোড়, কমরতলা, ভাস্কপুর, দল্টা কলেজ, নলচরা, হীরাপুরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ত্রাণ বিতরণ করেন তারা। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা সেই দিনই উপভোগ করবো, যেদিন  আমরা বিএনপির নেতৃত্বে সরকার গঠন করতে পারবো। ৫ আগস্ট বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। দলের জন্য বিগত দিনে যারা শ্রম দিয়েছেন, আমাদের তাদের মূল্যায়ন করতে হবে। যারা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চলেছে তাদের ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্যসচিব মাহবুবুর রহমান, পৌর বিএনপির সদস্যসচিব তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি