নিখোঁজের চার দিন পর মিললো দুই মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ, শিক্ষক পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৭আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:২৭

নিখোঁজের চার দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলার ছাদেকপুর ইউনিয়নের কাঁচা রাস্তার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বেলাল মিয়ার মেয়ে নাইমা আক্তার (১৩) ও সাদেকপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে মাইমুনা আক্তার (১৫)। তারা স্থানীয় ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত থেকে ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এরপর থেকে তাদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজিকালে মাদ্রাসার শিক্ষক মো. জুনায়েদ তাদের কাছে অসংলগ্ন কথা বলে আসছেন। আজ সকালে মাদ্রাসা থেকে কিছু দূরে ছাদেকপুর ইউনিয়নের কাঁচা রাস্তার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মাদ্রাসাশিক্ষক জুনায়েদকেই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন।

নিহত মাইমুনার বাবা আব্দুল বারিক বলেন, ‘মাদ্রাসার শিক্ষক একেক সময় একেক কথা বলছেন, তার কথার কোনোকিছু সঠিক পাওয়া যাচ্ছে না। আমরা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

নিহতের চাচা আব্দুল কাইয়ূম বলেন, ‘আমরা মাদ্রাসার শিক্ষককেই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছি। কারণ, তিনি একবার বলছেন দুষ্টুমির জন্যে তাদের শাসন করেছেন। গেটে তালা থাকা দুই শিক্ষার্থী বের হলো কীভাবে, এর কোনও সঠিক উত্তর দিতে পারছেন না তিনি। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ নিয়েও তিনি টালবাহানা করছেন।’ নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুই মাদ্রাসাশিক্ষার্থী গত শুক্রবার রাত থেকে নিখোঁজ হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। আজ সকালে সাদেকপুর রাস্তার পাশে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধারের আগেই পরিবারের সদস্যরা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ সর্ম্পকে জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

নিহতদের মরদেহ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. মোজাফফর হোসেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি