মোটরসাইকেলে এসে গুলি, আ.লীগের দুই সমর্থক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ আগস্ট ২০২৪, ২৩:১৪আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২৩:১৪

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের দুই সমর্থক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। মাসুদ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মোহাম্মদ রফিকের ছেলে এবং আনিস একই এলাকার মৃত ইসহাকের ছেলে। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন মাসুদ ও আনিস। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস। মাসুদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, মাসুদ ও আনিস আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তারা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘গুলিতে ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর মাসুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ রয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা ঘটনায় জড়িত, খুঁজে বের করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের