নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯

নোয়াখালী সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে থাকা ১০ জনের মতো দগ্ধ হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ আগস্ট) রাত ১০টায় উপজেলার মাইজদী হাসপাতাল সড়কের আদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ও অন্যন্য লোকজন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিকট শব্দে ধ্বসে পড়ে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে থাকা ফার্মেসি। এ সময় সেখানে থাকা ৩ জন গুরুতর আহত হয়। সড়কে থাকা আরও ৭ জনের শরীরে আঘাত লাগে। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।

আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর দেখে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। সেপটিক ট্যাংক বিস্ফোরিত অবস্থায় দেখেছি। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। আমাদের উদ্ধার অভিযান চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের