চাঁদা নেওয়ার অভিযোগে কাপ্তাই উপজেলা বিএনপি সদস্যকে বহিষ্কার

জিয়াউল হক, রাঙামাটি
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২

রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলমের বিরুদ্ধে দলীয়পদ পরিচয় ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) জেলা জাতীয়তাবাদী দল জেলা কমিটির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. নুরুল আলম কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে দলের সুনাম ক্ষুণ্ণ করে দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিভিন্ন ব্যবসায়ী ও জনগণের চাঁদার জন্য হুমকি প্রদানসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এসব কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথামিক সদস্য পদসহ তাকে সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হলো।

এধরনের অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ হতে দলের সব নেতাকর্মীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের সব নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী