৩ দিন ধরে রাস্তায় পড়ে আছে কোটি টাকার গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৩

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে গত রবিবার থেকে পড়ে ছিল কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে গাড়িটি জব্দ করে নিয়ে যায় খুলশী থানা পুলিশ।

দুই হাজার সিসির গাড়িটি ল্যান্ড রোভার কোম্পানির। এটিতে ঢাকা মেট্রো-ঘ ১১-২৮৮৩ নম্বর প্লেট লাগানো। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছেন, তা জানা যায়নি। তবে এক ব্যক্তি গাড়িটির মালিক বলে দাবি করেছেন। গাড়িটি এতদিন কেন ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওয়াসা মোড় এলাকায় যায়। পরে তাদের মাধ্যমে জানা যায়, গাড়িটি গত রবিবার থেকে সেখানে পড়ে আছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‌‘গাড়িটি তিন দিন ধরে রাস্তায় পড়ে ছিল। একজন গাড়ির মালিক হিসেবে দাবি করেছেন। কাগজপত্র দিতে বলা হয়েছে। নিশ্চিত না হয়ে গাড়ি কাউকে দেওয়া হবে না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের