দেশে ফেরার পরদিন প্রবাসী দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৭

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতেহপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও তার ভাই মো. আলমগীর আলম (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া উদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুজনের বড় ভাই মুহাম্মদ করিমের সঙ্গে তার স্ত্রী নিগার সুলতানার দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী স্বামীর ঘরে থাকলেও করিম উপজেলা সদরে সন্তানদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করিম তার চার ভাইয়ের সঙ্গে ঘরে যান। পরে রামদা নিয়ে স্ত্রীর মাথায় ও শরীরে কুপিয়ে জখম করেন। স্ত্রীকে জখমের একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে তাদের ওপরও হামলা করেন করিম ও তার ভাইয়েরা। এ সময় স্থানীয় পাঁচ-ছয় জন বাসিন্দা আহত হন। এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে করিম ও তার ভাইদের ধাওয়া দিয়ে পিটুনি দেন। ঘটনাস্থলেই আলমগীর ও জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

চেয়ারম্যান জিয়া উদ্দিন বলেন, ‌‘করিমের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের বিষয়ে সালিশও হয়েছিল। তবে সমাধান হয়নি। এর মধ্যেই করিম তার চার ভাইকে নিয়ে গিয়ে স্ত্রীকে মারধরের সময় প্রতিবেশীরা বাধা দিয়েছেন। এ সময় প্রতিবেশীদের ওপর হামলা করা হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনাস্থলে লাশ পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফটিকছড়ি থানার পরিদর্শক আবু জাফর বলেন, ‘দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুজনের মৃত্যু এবং ছয় জন আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি