সরকার পতনের পর আনন্দ মিছিলে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০

শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের অভিযোগে করা মামলায় ডবলমুরিং থানা যুবলীগকর্মী আশ্রাফকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আশ্রাফ পাহাড়তলী থানাধীন মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের সালেহ জহুরের ছেলে। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁ থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি দেওয়ানহাট যাওয়ার পথে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইন্সের সামনের সড়কে পৌঁছালে যুবলীগকর্মী আশ্রাফের নেতৃত্বে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আনন্দ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোরিকশাচালকের ডান বাহুতে গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানায় ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এ ঘটনার মূল আসামি আশ্রাফকে গত রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় থেকে গ্রেফতার করে র‌্যাব। তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম