ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৯

কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের জন্য এসব ইলিশ নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ইলিশগুলো জব্দ করা হয়। ৮৫০ কেজি ইলিশের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম