কুমিল্লায় ‘মুক্ত আসরের’ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্ত আসর’। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের ১১০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি লবণ।

ত্রাণ পাওয়ার পর ষাটোর্ধ্ব ব্যক্তি ইব্রাহিম হোসেন বলেন, ‘উপজেলা থাইক্কা দূরে আছি বইলা আমরার লাইগ্গা কেউ আইয়ে না। তোমরার উছিলায় খানাপানি পাইছি।’

ত্রাণ নিতে আসা আছমা বেগম জানান, তাদের এলাকায় কখনও বন্যা হয়নি। হঠাৎ বন্যার কারণে খাবার সংকটে পড়তে হয়েছে। বাড়িতে এক সপ্তাহ বুক সমান পানি ছিল। এখন পানি কিছুটা নেমে গেলেও স্বাভাবিক হয়নি। তাই এই ত্রাণ তাদের জন্য রহমতের।  

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘যে কোনও দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকি। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় বন্যার্তদের সহায়তার জন্য আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া টাকায় ১১০টি পরিবারে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকার বন্যার্তদের সহায়তার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।’

স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই সময়ে আরও উপস্থিত ছিলেন পেট্রোনাস এডুকেশনের পরিচালক মোস্তাকিম শুভ, মুক্ত আসরের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সহকারী অধ্যাপক সোহেল রানা।

/ইউএস/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের