ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আদিল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ যুব নামে অপর দুই আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আদিল মিয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলে করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. আদিল মিয়া তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ফিরছিলেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এলে মোটরসাইকেলটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আদিল ট্রেনে কাটা পড়ে মারা যান। তার সঙ্গে থাকা অপর দুই আরোহী রুবেল ও আফসান আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রুবেলের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক।

খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ফুজায়েল চৌধুরী ও সাবেক সদস্য সচিব মহসিন হৃদয়সহ ছাত্রদল নেতাকর্মীরা হাসপাতালে আসেন। এ সময় সাবেক সহযোদ্ধার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি শোক প্রকাশ করে স্মৃতিচারণা করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আদিলের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রেনটি অল্প সময়ের মধ্যে গন্তব্যে ছেড়ে যায়।

/এএম/এনএআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি