একদিকে বিচারের ব্যবস্থা, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৯

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনের সুসংগঠিত করতে হয় এবং প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে। একদিকে বিচারের ব্যবস্থা, আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। এখানেই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। বিএনপির কোনও স্বার্থ নেই, চাওয়া-পাওয়া নেই। হ্যাঁ, স্বার্থ একটাই আমরা নতুন করে দেশটাকে গড়বো। এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর ভূঁইয়ার হাটে বন্যাদুর্গতদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এত দুঃখ-কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি ফুটে উঠছে। কারণ, আপনারা এখন স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলাচল করতে পারেন। এখন আর কারও কর্তৃত্ব নেই। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা নেই। মামলা-হামলার ভয় নেই। তবে আইনকে কোনোভাবেই হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘এ ফ্যাসিবাদী, কর্তৃত্বপরায়ণ শাসক আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে। প্রতিশোধ নেবেন না। প্রতিশোধের ভাষা হবে আইনিভাবে। মামলা হবে, বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহণ করছে। সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। আইনের মাধ্যমে সব কিছু মোকাবিলা করতে হবে। সর্বোপরি আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবো। কিন্তু আইনকে নিজেদের হাতে তুলে নেবো না।’

দিনব্যাপী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এইচএমবিডি’ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন মেডিক্যাল অফিসার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি