হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হলো ফজলে করিমকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫

চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে এসে পৌঁছায়। পরে র‍্যাব-পুলিশ পাহারায় সড়কপথে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ফজলে করিমকে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।’

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হেলিকপ্টারটি পুলিশ লাইনস মাঠে নামে। সেখান থেকে পুলিশের পাহারায় সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানো হয়।’

পুলিশ ও আদালত সূত্র জানায়, ফজলে করিম গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামে হওয়া দুটি মামলায় গ্রেফতার দেখানোর শুনানির জন্য দিন ধার্য ছিল বুধবার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আনা হয়নি। বুধবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাউজান থেকে আসা লোকজন অপেক্ষায় ছিল। তাদের অনেকের হাতে ডিম ছিল। আজও আদালতে আনা হবে সেই খবর জড়ো হন কিছু লোকজন। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে এনে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বুঝে ফজলে করিমকে আদালতে হাজির করা হবে।

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমসহ তিন জনকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক বাকি দুজন হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা মো. নাঈম চৌধুরী। তাদের মধ্যে নাঈম চৌধুরী মানব পাচারকারী চক্রের সদস্য। পরে তিন জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়। সেই মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ছিলেন ফজলে করিম।

ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী