বিএনপির দুই গ্রুপের ৩ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে চাঁদপুর পৌর এলাকা

চাঁদপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬

চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌর এলাকার টোরাগড় গ্রাম ও মকিমাবাদ সর্দার বাড়ির দুই গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই গ্রুপের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। 

স্থানীয়রা জানান, শেখ হাসিনা (৫ আগস্ট) সরকারের পতনের পর থেকেই হাজীগঞ্জ বাজার বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে যায়। তবে চাঁদাবাজি, দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সর্দার বাড়ির বিএনপির একটি গ্রুপ ও টোরাগড় গ্রামের বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে। এই নিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন অনেকে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টোরাগড় এলাকার গ্রুপটি হাজীগঞ্জ বাজারে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ বাধে। এ অবস্থায় পুলিশের একটি টিম হাজীগঞ্জ বিশ্বরোড এবং আরেকটি টিম থানা রোড এলাকায় সতর্ক অবস্থান নেয়। পরিস্থিতি ভয়াবহ দেখে পুলিশ সহায়তার জন্য সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১০টার পর সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের তৎপরতায় হাজীগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আমরা তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত করে বলতে পারবো।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি