রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছনে লাশ

কুমিল্লা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭

কুমিল্লার লাকসামে ঘরের পেছন থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। (রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই নারীর লাশ পায় তার পরিবার। এর আগে রাতেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় পরিবার। 

ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের আসরা মোল্লা বাড়িতে। লাশটি মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী পারুল আক্তারের (৪৭)।

পারুলের ছেলে ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পারিবারিকভাবে খুবই সুখে আছি। কোনও ঝগড়াঝাটি নেই। গত রাতে প্রতিদিনের মতো সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের এক কক্ষে আমার বাবা-মা, আরেকটিতে সন্তানদের নিয়ে আমি ও আমার স্ত্রী এবং আরেক কক্ষে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ে। মা রাতের কোন এক সময় উঠে বাইরে যায়। আড়াইটার দিকে উঠে দেখি, মা নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টায় ঘরের পেছনে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখি। ঘরের পেছনের একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ।

তিনি বলেন, আমার মায়ের লাশ দেখে বোঝার উপায় নেই উনি আত্মহত্যা করেছেন। ওনার চোখ, মুখ স্বাভাবিক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেবো।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। তবে এখন একটি অপমৃত্যুর মামলা ডায়েরি করেছি।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে নৌকা ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত