কক্সবাজারে নৌকা ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) লাশ ৩২ ঘণ্টা পর সৈকতে ভেসে এসেছে। বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেকের কুতুববাজার সৈকত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে  মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সে নিখোঁজ হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কিশোর আলবার্টের লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই কিশোরের লাশের ময়নাতদন্ত হবে কি না, লাশ নিউজিল্যান্ডে নেওয়া না হলে কী করা হবে—এ নিয়ে পরিবার ও দূতাবাসের সঙ্গে আলোচনার দরকার আছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার নাজিরারটেক উপকূল থেকে দুটি কাঠের নৌকাকে জোড়া লাগিয়ে তৈরি ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি নিয়ে সমুদ্রে নামেন নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড (৭৪)। তার সঙ্গে ছিলেন স্ত্রী বেলা (৩৬), দুই ছেলে আলবার্ট (১৬) ও রালফ (১৩)। নৌকাটি দুই কিলোমিটার যাওয়ার পর মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে বড় ঢেউয়ের কবলে পড়ে। এ সময় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি বিচ্ছিন্ন হয়ে সাগরে উল্টে ডুবে যায়। ঘটনাস্থলের আশপাশে তখন কয়েকটি মাছ ধরার নৌকা ছিল। নৌকাটি ডুবে যেতে দেখে আশপাশের জেলেরা ঘটনাস্থলে ছুটে আসেন। 
এরপর পানি থেকে এডওয়ার্ড, বেলা ও রালফকে উদ্ধার করেন। নিখোঁজ থাকে কিশোর আলবার্ট। ঘটনার পরপর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন নাজিরারটেকের কুতুববাজার সৈকতে একটি লাশ ভেসে আসতে দেখেন। এরপর লাইফগার্ড, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সৈকতে গিয়ে কিশোর আলবার্টের লাশ শনাক্ত করে। পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
দাফনে বাধা, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিনে দেওয়া হলো জমি
ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু
ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো