‘মুরুব্বি, মুরুব্বি উঁহু’ বলায় এতিম কিশোরীকে গরম পানিতে ঝলসে দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১

চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ফেসবুকের মাধ্যমে রবিবার বিষয়টি জানাজানি হয়।

আহত কিশোরীর নাম পপি আকতার (১২)। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পপি আকতারের বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার সাত বছর আগে মারা গেছেন। ওই কিশোরী জুঁইদন্ডী ইউনিয়নে অবস্থিত নানাবাড়িতে বসবাস করে আসছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকালে আরও কিছু শিশু-কিশোরের সঙ্গে ওই কিশোরী নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরী পপির মাথায় গরম পানি ঢেলে দেন। এতে পপি চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে। এলাকার লোকজন পপিকে প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পপি আকতারের নানা আমির হোসেন বলেন, ‘মা-বাবা হারা আমার নাতিকে ঘরে রেখে লালন-পালন করছিলাম। বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই এয়ার মোহাম্মদের সঙ্গে নানা হিসেবে দুষ্টুমি করেছে। কিন্তু এরপর গরম পানি দিয়ে নাতিটিকে ঝলসে দেওয়া হলো।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত এয়ার মোহাম্মদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে পারিবারটি আত্মগোপনে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমি ঘটনা শোনার পর কিশোরীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত