ছাত্রীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে দুই কলেজশিক্ষার্থীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪

ছাত্রীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে চট্টগ্রামে ওমরগণি এম ই এস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওমরগণি এম ই এস কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নগরীর জাকির হোসেন সড়কে কলেজ দুটির পাশাপাশি অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে এম ই এস কলেজ মাঠে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শাখার মধ্যে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। ম্যাচ শুরুর আগে মাঠের ভেতরে এম ই এস কলেজের কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে ফুটবল খেলছিলেন।

খেলার একপর্যায়ে মাঠ থেকে বল গিয়ে লাগে খেলা দেখতে দাঁড়ানো ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতিতে জড়ায়। এতে ইস্পাহানি কলেজের প্রধান ফটকে ভাঙচুরের  ঘটনা ঘটে। পরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম বলেন, ‘ফুটবল খেলা নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছিল। পরে আমরা দুই কলেজের শিক্ষকরাই বিষয়টা সমাধান করে ফেলেছি।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘এক ছাত্রীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে ওমরগনি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী কাজ করে। পরে দুই কলেজে শিক্ষকরা বসে বিষয়টি সমাধান করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের