এক হাতে চাপাতি অন্য হাতে যুবকের কাটা হাত, সেই আনিছ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক হাতে চাপাতি, অন্য হাতে এক ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা সেই আনিছ মিয়া (২২) ও তার সহযোগী শাকিল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের তালতলী এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। কুপিয়ে হত্যা করে হাত কেটে নেওয়া মহিউদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে। ৭ সেপ্টেম্বর দিনমজুর মহিউদ্দিনকে হত্যা করে হাত কেটে নিয়ে যাওয়ার পর থেকে আনিছ মিয়া ও তার সহযোগী শাকিল মিয়া পলাতক ছিলেন। গত শনিবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।

এসআই আবদুল কুদ্দুস জানান, ৭ সেপ্টেম্বর দিনদুপুরে গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন সড়কে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হত্যার একপর্যায়ে মহিউদ্দিনের ডান হাতের কনুই পর্যন্ত দেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন হাতের ওই অংশ এক হাতে এবং অন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে হেঁটে যাওয়া আসামি আনিছের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, আনিছ এক হাতে চাপাতি, অন্য হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে চলে যাচ্ছেন। হাতের বিচ্ছিন্ন অংশটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী সেতুর পূর্ব পাশে ফেলে মোবাইল বন্ধ করে পালিয়ে যান। আনিছ প্রথমে গ্রামের বাড়ি চান্দিনার শালিকায় যান। গ্রামবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার ভিডিও চিত্র দেখে আনিছকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। এরপর থেকে আনিছ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান। সবশেষ অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এসআই আবদুল কুদ্দুস আরও বলেন, হত্যার ঘটনায় মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিছকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ৮ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আনিছ মিয়ার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার শালিখা গ্রামে। মামলার ২ নম্বর আসামি শাকিল মিয়ার বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামে। মামলার আরেক আসামি গৌরীপুর গ্রামের বাবুকে (২০) হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেফতার করা হয়। রবিবার কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতে আনিছ মিয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। তবে শাকিল মিয়া হত্যার কথা স্বীকার না করায় আদালতে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী