ব্যক্তি উদ্যোগে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু আবু সাঈদের নামে উদ্বোধন

ফেনী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১২:২৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ফেনীর পরশুরামে একটি সেতু উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের হোসনেয়ারা-মনজুরুল আলম ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে এ সেতু নির্মাণ করা হয়। ২২ লাখ টাকা ব্যয়ে লোহা দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে এ সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুর নাম দেওয়া হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি সেতু’।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলম পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে ও ব্যক্তিগত অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।

সেতু উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতেন। এতে শিশুসহ বৃদ্ধদের দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু গত ২০ আগস্টের ভয়াবহ বন্যায় সাঁকোটি ভেঙে গেলে এলাকার দুই পাড়ের বাসিন্দাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

গ্রামের লোকজন বিষয়টি চট্টগ্রামের সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলমের কাছে দাবি জানালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণ করে দেন। এতে দুই পাশের সাতটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে সুবিধা হবে। 

স্থানীয় আকরাম হোসেন জানান, পরশুরাম মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো পাগলীরকূল-পূর্বপাড়া ও উত্তর শালধর-মালিপাথরের মধ্যবর্তী সেতু। দীর্ঘদিন ধরে এখান দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হতো। লোহার পাত দিয়ে সেতু নির্মাণ করে দেওয়ায় এখন অনায়াসে যাতায়াত করতে পারবেন এতে তারা।

/এফআর/
সম্পর্কিত
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
ধসে যাচ্ছে সংযোগ সড়ক, হুমকির মুখে সাদুল্লাপুরের ঘাঘট নদীর ব্রিজ
রাঙামাটি-বান্দরবান সড়কে ধসে পড়লো সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী