নোয়াখালীতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩১

নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন থেকে মুর্শিদা বেগম (৫২) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী বাচ্চু মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে কাদির হানিফ ৮নং ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামের ছমির হাজির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গ্রেফতার বাচ্চু মিয়া ওই বাড়ির আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার সন্তানের জননী মুর্শিদা বেগম প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে আমেনা বেগম নামের ওই বাড়ির এক নারী জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে জানান, ঘরে মুর্শিদার লাশ পড়ে আছে। 

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাচ্চু নিজের স্ত্রী মুর্শিদাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করেছে। কারণ রাতে তারা দুই জনই ঘরে ছিলেন।

ওসি আরও জানান, গ্রেফতার বাচ্চুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী