ব্রাহ্মণবাড়িয়ার ৫২২ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বুধবার (০৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। জেলার ৫২২ মণ্ডপে এখন চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমা তৈরি হয়ে গেছে। এখন চলছে রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ। কোনও কোনও মণ্ডপের প্রতিমা প্রস্তুত হয়েছে। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে এখন।

উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। রঙ-তুলির আঁচড় দেওয়ার কাজ শেষে প্রতিমাগুলো পূজার জন্য প্রস্তুত করছেন তারা। সেইসঙ্গে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে।

এদিকে, দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পূজা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে পুলিশ।

শহরের শিব মন্দিরের পুরোহিত নন্দ কিশোর চক্রবর্তী ও পন্ডিত প্রবীর আচার্য জানান, আজ শারদীয় দুর্গাপূজার বোধন। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী। ১০ অক্টোবর মহাসপ্তমী। ১১ অক্টোবর মহাঅষ্টমী। ১২ অক্টোবর মহানবমী। তবে পঞ্জিকামতে ১২ অক্টোবর মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করা হবে। সেদিন বিকালে বিজয়ার শোভাযাত্রা বের হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছর জেলার ৬২০ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হয়েছিল। এবার ৫২২ মণ্ডপে পূজা হবে। ৯৮টি মণ্ডপ কমেছে। তবে পূজামণ্ডপ কমে যাওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ জানতে পারিনি আমরা।

পূজা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে জেলা প্রশাসন ও পুশিল উল্লেখ করে প্রবীর চৌধুরী রিপন বলেন, আশা করছি শান্তিপূর্ণভাবেই সব হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনও ধরনের ঝামেলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী