একই এনজিওতে কর্মরত তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ২০:১৪আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২০:১৪

কক্সবাজারের উখিয়ায় দেড় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তারা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেবামূলক কাজে নিয়োজিত আন্তর্জাতিক এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালে চাকরি করতেন। রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় রহমত উল্লাহর মালিকানাধীন ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রহমত উল্লাহর মালিকানাধীন ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেহেরাব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় পপির লাশ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, ‌‘প্রাথমিকভাবে মনে হচ্ছে দুজন আত্মহত্যা করেছেন। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী