মীরসরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, বাবাকে বাঁচাতে গিয়ে ২ ছেলে আহত

মীরসরাই প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ২০:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:৫৯

চট্টগ্রামের মীরসরাইয়ে শত্রুতার জেরে কবির আহমদ সওদাগর (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটের দিদার টিম্বার ডোর অ্যান্ড ফার্নিচার দোকানে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে দিদারুল আলম (৪২) ও জামশেদ আলম (৩৫), আবদুল বারেক (২৮), শরীফুল ইসলাম (৩০) ও অজ্ঞাত (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত অজ্ঞাত যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কবির আহমদ উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি একই ইউনিয়নের গণকছড়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী দাবি করেন, বিএনপির প্রবীণ নেতা কবির আহমদের মার্কেটে একটি দোকানে কয়েকমাস আগে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু সালিশি বৈঠক করেন। এ ঘটনায় কবির আহমদ ও জিয়া উদ্দিন বাবলুর শত্রুতা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কবির আহমদের দোকানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। হামলায় অংশ নেওয়া গ্রুপটি জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে জড়িত। হামলায় ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই ছেলে দিদারুল আলম ও জামশেদ আলম সহ দোকানের কয়েকজন কর্মচারী। খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, সন্ধ্যায় কবির আহমদ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, শত্রুতার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি