পূজামণ্ডপে ইসলামি গান: ‘জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ অক্টোবর ২০২৪, ০১:১৬আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২০:৩৪

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, চট্টগ্রামে পূজামণ্ডপের মঞ্চে ‘ইসলামিক গান’ পরিবেশনের সঙ্গে জড়িতদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপের মঞ্চে গিয়ে এই ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রয়োজনে আমি সিএমপি কমিশনার স্যারের সঙ্গে দেখা করবো। আজ রাতের মধ্যে যাতে মামলা হয়। সেই বিষয়ে তার সঙ্গে কথা বলবো।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘কে মঞ্চে ওঠবে, কে উঠবে না সেটি নির্ধারণ করার দায়িত্ব যার ছিল, তিনি দায়িত্বে অবহেলা করেছেন। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আমি পূজা উদযাপন কমিটির কাছে এটি অনুরোধ করবো। এই পূজা শুধু আপনাদের না। এই পূজা আমার, আমাদের, এই পূজা সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’

প্রসঙ্গত, চট্টগ্রামে জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেছেন একদল তরুণ। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির সদস্যরা এটি করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। যদিও জামায়াত ও শিবির জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানে না, গানের দলটিও তাদের কোনও অঙ্গসংগঠন নয়।

আরও পড়ুন-

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনা, ফেসবুকে আলোচনা-সমালোচনা

/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
সংরক্ষিত আসনেও বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান
সর্বশেষ খবর
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য