সীতাকুণ্ডে মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার, ছেলের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০২৪, ১৭:০৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:০৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

নিহত সুকুমার দাস ওই এলাকার একটি বাড়িতে থাকতেন। তার চার ছেলে ও চার মেয়ে রয়েছেন। তিনি নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে মধ্যম মাহমুদাবাদ গ্রামের বাড়ির পাশে পুকুরপাড়ে আমলকী গাছের সঙ্গে সুকুমার দাসকে দড়িতে ঝুলতে দেখেন স্থানীয়রা। তারা খবর দিলে পরিবারের লোকজন ছুটে আসেন। সকাল ৯টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

সুকুমার দাসের মেজো ছেলে ঝন্টু দাস বলেন, ‌‘আমার বাবা আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। যেভাবে তার শরীর মাটির সঙ্গে লাগানো ছিল, সেভাবে রশিতে ঝুলে কেউ আত্মহত্যা করতে পারেন না। আমার ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক ঝামেলা রয়েছে। এ কারণে লাশের অবস্থা দেখে আমার ধারণা, বাবাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে সুকুমার দাসের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী