ফ্রিজে বাসি খাবার রাখায় সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২৪, ১৯:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:০৫

খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল ও বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করায় সাদিয়া’স কিচেন নামে একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় অবস্থিত রেস্টুরেন্টেকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

ফ্রিজে বাসি খাবার রাখায় সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

তিনি বলেন, বুধবার বিকালে নগরীর জামালখান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে ফ্রিজে বাসি রান্না করা ভাত রাখা, গ্রিলসহ অন্য খাবার রাখায় রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে একই এলাকায় অবস্থিত রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা এবং নিউ মনিষা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী