প্রবারণা পূর্ণিমা

চট্টগ্রামের আকাশ উড়ছে রঙিন ফানুস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২৪, ২১:১০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২১:১০

নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, শীল গ্রহণ, প্রদীপপূজা পালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামে আকাশে ছড়িয়ে পড়েছে নানা রঙ বেরঙের বিভিন্ন আকারের ফানুস। চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম মন্দির নন্দনকানন বৌদ্ধ মন্দিরের চার পাশে লোকেলোকারণ্য। 

সরেজমিন দেখা গেছে, চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু হয়ে পুলিশ প্লাজার আগ পর্যন্ত এবং লাভলেইন মোড় পর্যন্ত মানুষ আর মানুষ। নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন এ ধর্মের অনুসারীরা।

চট্টগ্রামের আকাশ উড়ছে রঙিন ফানুস

নন্দনকানন বৌদ্ধ মন্দির ছাড়াও কাতালগঞ্জ নবপতি বিহার, আগ্রাবাদ শাক্যমুনি বৌদ্ধ বিহার, দেবপাহাড় পূর্ণাচর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং মোমিন রোডে সার্বজনীন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় সমাবেশ এবং ফানুস উড়িয়ে এ উৎসব পালন করা হচ্ছে। প্রবারণা পূর্ণিমা ঘিরে মন্দিরের চারপাশে বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় মুৎসুদ্দী জানান, প্রতি বছর প্রবারণা পূর্ণিমায় মা-বাবার সঙ্গে নন্দনকানন বৌদ্ধ মন্দিরে আসি, এবারও এসেছি। আমাদের পরিবার থেকেও দুটি ফানুস ওড়ানো হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের আকাশ উড়ছে রঙিন ফানুস

এদিকে, প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরের চারপাশে নিরাপত্তায় বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন আছে।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, নন্দনকানন বৌদ্ধ মন্দির এবং আশপাশের এলাকার নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। আনন্দপূর্ণ পরিবেশে এ উৎসব হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের 
আজ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান