মাথায় হেলমেট, পরনে ভেস্টসহ ৮ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২৩:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২৩:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বড়হরণ গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেলসহ আট জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯ অক্টোবর) বিকালে দুই গ্রামের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের চেষ্টার পর তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান দেশীয় অস্ত্র টেঁটা, রাম দা ও আটটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- বড়হরণ দক্ষিণপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে জসিম উদ্দিন (৫৫), চাঁন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), পূর্বপাড়ার নজরুল মোল্লার ছেলে জহিরুল মোল্লা (৩৫), ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন (৪২) ও ইসরাফিলের ছেলে মানিক মিয়া (১৯)। বাকি তিন জন কিশোর। তাদের হাতে অস্ত্র, মাথায় হেলমেট ও পরনে ভেস্ট ছিল।

মাথায় হেলমেট, পরনে ভেস্টসহ ৮ জন গ্রেফতার

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, সদর উপজেলার বড়হরণ গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। শনিবার দুপুরেও পূর্ব বিরোধ নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উভয়পক্ষের আট জনকে গ্রেফতার করা হয় এবং সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম