পাহাড়ে অস্থিরতা

পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৪:০৫আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪:০৫

মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য চট্টগ্রামের পর্যটক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। একটি পরিবর্তিত পরিস্থিতির পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কারকাজ চলমান থাকবে।’

রবিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পার্বত্য বান্দরবানে পর্যটকদের ওপর চলমান নিষেধাজ্ঞা ও বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এ অঞ্চলের জাতি-গোষ্ঠীর মাঝে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’

ধর্ম উপদেষ্টা সকালে বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকার লম্বা ঘোনার মডেল মসজিদ ও কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন। শনিবার সন্ধ্যায় তিনি বান্দরবান সফরে আসেন।

এ সময় তার সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে