দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ বাবলা বাহিনীর প্রধান নিহত 

চাঁদপুর প্রতিনিধি 
২২ অক্টোবর ২০২৪, ২০:০২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২০:০২

চাঁদপুর-মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুর টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মতলবের বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকেরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পার্শ্ববর্তী রহিম বাদশার বাড়িতে বালু মহালের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবলা (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের ছেলে তিনি।

জানা যায়, কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা বিরুদ্ধে মতলব উত্তর, দাউদকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা, ডাকাতি ও নদীতে অবৈধ বালু উত্তোলনসহ ৪২টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে বাবলা বাহিনীর প্রধান বাবলা দীর্ঘদিন রীতিমতো অবৈধ বালু উত্তোলন করে আসছে। এলাকাবাসী বালু উত্তোলনের প্রতিবাদ করায় অনেকেই গুলিবিদ্ধসহ তার বাহিনীর হামলার শিকার হতেন। এ ছাড়াও চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পদ্মা-মেঘনা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড, তেলবাহী জাহাজ, যাত্রীবাহী লঞ্চ, স্টিমার ও নদীতে মাছ ধরার জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ সবকিছুই বাবলা বাহিনী হাতের মুঠোয় থাকতো।

চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, পার্শ্ববর্তী গজারিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে বাবলা নিহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান,  নৌ-ডাকাত বাবলার গুলিবিদ্ধ লাশ ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রাম সংলগ্ন মেঘনা নদী এলাকায় রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু