১২ ঘণ্টার আলটিমেটাম

আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় আদালত ঘেরাও করলেন বৈষম্যবিরোধীরা

কক্সবাজার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৮:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮:১৯

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে জেলা জজ আদালত কর্তৃক জামিন দেওয়ার প্রতিবাদে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে এ সময় অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগ নেতা রাশেদের জামিন আগামী ১২ ঘণ্টার মধ্যে বাতিল করার জন্য জেলা জজের প্রতি আহ্বান জানান। অন্যথায় আদালত ঘেরাওয়ের লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আদালত ঘেরাও কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৫ দফা দাবি তোলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) কক্সবাজার জেলা জজ আদালত আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে হত্যা নাশকতাসহ তিনটি মামলায় জামিন দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী