শিশুকে অপহরণের পর হত্যায় ২ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেহেরাজ হোসেন জিসান (৭) নামে এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে মো. সালমান হোসেন শিবলু (২২)।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, জিসান স্থানীয় জিরতলী বাজারের কাসেম উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৯ সালের ২১ মার্চ দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় মায়ের অসুস্থতার কথা বলে তাকে অপরহরণ করে নিয়ে যায় রনি ও তার বন্ধু শিবলু। শিশুটিকে সদরের নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রাখে তারা। সন্ধ্যার পর পরনের জামা-কাপড় দিয়ে শ্বাসরোধে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। দুদিন পর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করে। তদন্ত করে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মামুনুর রশীদ লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটির বাবা প্রবাসী। জিসানের দূর সম্পর্কের চাচা হয় রনি। মূলত অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে রনি তার বন্ধু শিবলুকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল। সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হওয়া তাদের উপস্থিতিতে রায় দেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম