সেফুদার বড় ভাই সামুদার মরদেহ পুকুর থেকে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ২০:৩৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২০:৩৯

আলোচিত ইউটিউবার সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে সামুদার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। পাশেই তার শ্বশুরবাড়ি। ওই বাড়িতে এবং নিজ বাড়ির স্বজনদের ঘরে খাওয়াদাওয়া করতেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সম্ভবত তিনি অজু করতে বাড়ির পুকুরের ঘাটলায় যান। সেই সময় তিনি পানিতে পড়ে যান। আজ সকাল ১০টায় বাড়ির নারীরা তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে ডাকচিৎকার দেন। এশার নামাজের পর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, ‘শামছুল হুদা মজুমদারকে মঙ্গলাবর দিনের বেলায় আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। তিনি প্রধান শিক্ষক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।’

স্থানীয়রা জানান, শামসুল হুদা মজুমদারেরা ৭ ভাই ৩ বোন। তাদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও ১ ছেলের বাবা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘শামছুল হুদা নামের এক বৃদ্ধ পানিতে পড়ে মারা গিয়েছেন বলে খবর পেয়েছি। তার স্বজনরা কেউ এ বিষয়ে কিছু জানাননি।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক