নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২১:৩৬আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৩৬

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে ডোবার পানিতে ডুবে আফিয়া খানম (১১) ও জিম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ওই দুই শিশু ডুবে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে পানিতে ভেসে ওঠার পর স্বজনরা তাদেরকে উদ্ধার করেন। আফিয়া বেতভিটা গ্রামের শহীদুল ফকিরের মেয়ে ও জিম একই গ্রামের আলামিন ফকিরের মেয়ে।

মৃতদের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ওই দুই শিশু পরিবারের সদস্যদের অজ্ঞাতে বাড়ির কাছে থাকা ডোবার পানিতে ডুবে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। বিকাল সাড়ে ৫টার দিকে লাশ দুটি ডোবার পানিতে ভাসতে দেখে স্বজনরা গিয়ে উদ্ধার করেন। পরে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতভিটা গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর লাশ আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের