দুই কারারক্ষীর বিরুদ্ধে মামলা একজনকে বরখাস্ত

স্ত্রী হত্যার দায়ে কারাগারে, গলায় গামছা পেঁচিয়ে হাজতির ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল (৩৪) নামে এক হাজতি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

জুয়েল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, ‘স্ত্রী হত্যা মামলায় জুয়েল কারাগারে ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে তিনি লোহার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারারক্ষীরা দেখে তাকে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে আবারও মৃত ঘোষণা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের