কুমিল্লার একটি স্কুলে

শ্রেণিকক্ষে একে একে অসুস্থ ১০ শিক্ষার্থী, সাত জনকে নেওয়া হলো হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৩:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৩:০৯

কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই স্কুলের ৭ শিক্ষার্থী। এ ঘটনায় ইতোমধ্যেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর এমইউ উচ্চবিদ্যালয়ে।

জানা গেছে, সকালে স্কুলের কার্যক্রম শুরু হওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরে একে একে একই শ্রেণির অন্তত ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বেশির ভাগই মাথা ঘুরে খিঁচুনি হয়ে পড়ে যায়। এর মধ্যে ৭ জনকে হাসপাতালে আনা হয়। কয়েকজনকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, ‘তাদের (শিক্ষার্থী) প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ আছে। তারা যে রোগে আক্রান্ত হয়েছে এটির নাম গণমনস্তাত্ত্বিক রোগ। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাউন্সেলিং করছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী