বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় চালক আটক, ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস

বরিশাল প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:০৪

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া নিহতের ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে জামিল হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া বাস মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আটক জামিল হোসেন (২৭) পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।

বরিশাল মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, ‘জামিলকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থী ও বাসমালিকদের নিয়ে সভার আয়োজন করে প্রশাসন। সভায় নিহত মাইশার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় বাস মালিকপক্ষ। পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক বলেন, ‘সভায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা দাবিদাওয়া তুলে ধরেন। পরে মালিকপক্ষ মাইশার পরিবারকে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।’

গত বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের কুয়াকাটা থেকে বরিশালে আসা একটি বাসের চাপায় নিহত হন মাইশা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি জব্দ করে আগুন দেন। তখন বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান।

ওই দিন রাত সোয়া ৯টা থেকে দেড়টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এবং গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জড়িত ব্যক্তিদের বিচারসহ ১০ দফা দাবি জানানো হয়েছিল। শুক্রবার একই দাবিতে মহাসড়কটি অবরোধ করেন তারা। রাত ১১টার দিকে বিভাগীয় কমিশনারের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী