নারীর ব্যাগ তল্লাশি করে ধাওয়া খেলেন দুই ছাত্র, বাঁচালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২১

চট্টগ্রামে মধ্যরাতে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন মো. সাব্বির ও মো. রায়হান। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কিছু নারীকে তাড়া করেন ওই দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তার পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তারা। তার ব্যাগে জন্মনিয়ন্ত্রণসামগ্রী রয়েছে কিনা, তা তল্লাশি করে দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন ওই দুজনকে মারতে উদ্যত হলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ বলেন, ‌‘ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এই বিষয়ে কোনও অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন, সে অনুরোধ করছি আমরা।’ 

ওই দুই ছাত্র সমন্বয়ক কিনা জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘মূলত যৌনকর্মী সন্দেহে কয়েকজন নারীকে তাড়া করেছিল ওই দুই ছাত্র। এর মধ্যে এক নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে প্রায় দুই থেকে আড়াইশ লোক জড়ো হন। জনতা তাদের মারতে উদ্যত হলে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তারা দুজনেই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। রাতেই ওই নারী এবং তার স্বামী থানায় এসেছিলেন। তাদের অভিযোগ না থাকায় দুই ছাত্রের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ভালো উদ্দেশ্য নিয়ে কাজটি করেছে ছাত্ররা। বিভিন্ন সময় মাদকবিরোধী কাজও করে থাকে। আমি চিনি তাদের। আগেও এসেছিল। কিন্তু নারীর ব্যাগ তল্লাশির ঘটনায় জনরোষে পড়ে যায় তারা।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের