কক্সবাজার থেকে সাবেক পাটমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ১৮:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২২

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভূঁইয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার সকালে কক্সবাজার সৈকতের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সুপার বলেন, ‌‘গ্রেফতারকৃত ফিরোজ ভূঁইয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে। কয়েক দিন ধরে তিনি কক্সবাজারের হোটেলে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ফিরোজ সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িত ছিলেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বিকাল পর্যন্ত ফিরোজ ভূঁইয়াকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ কক্সবাজার পৌঁছালে আইনি প্রক্রিয়ায় তাকে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী