যুক্তরাষ্ট্রে বানানো অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০২৪, ১৬:২৫আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৬:২৫

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে বানানো ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার তিন জনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ