বিএনপি নেতার বিরুদ্ধে মাহফিলে বাধার অভিযোগ, প্যান্ডেল খুলে কাটেন মাইকের তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭

তাফসিরুল কোরআন মাহফিলের ব্যানারে নিজের নাম না দেখে বাধা দেন এক বিএনপি নেতা। এতে পরে মাহফিলটি বন্ধই হয়ে যায়। শুক্রবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমকে প্রধান অতিথি করা হয়। আর এটি নিয়েই বাঁধে বিপত্তি।

অভিযোগ রয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ব্যানারে তার নাম না দেওয়ায় মাহফিলে বাধা দেন। এ কারণে পরে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। এমনটি জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব।

এ বিষয়ে স্থানীয় মাহবুবুর রহমান, জামাল উদ্দিন কবির ও আহছান হাবিব বলেন, ‘শুক্রবার বিকাল ৩টায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীতসন্ধ্যা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ রাখতে বলেন। এ সময় তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন। বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তারও কেটে দেওয়া হয়। পরে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়।’

এ ব্যাপারে বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, ‘ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমকে মাহফিলে প্রধান অতিথি করা হয়। এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতিবছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কিছুই বলা হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি, এজন্য আমাকে বিষয়টি জানাতে পারতো। তখন কাকে রাখা যায়, তা নিয়ে সমন্বয় করা যেত। তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘মাহফিল বন্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি। যারা করেছেন, তারা অন্যায় করেছেন। এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. রেজাউল করিম।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘মাহফিলের বিষয়টি স্থানীয় বিষয়। কিন্তু যারা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে জড়িয়ে কথা বলছেন, এটা ঠিক নয়। কারণ বিষয়টি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বা বিএনপির কোনো নেতাকর্মী জানেন না। মাহফিলের স্থান নিয়ে কোনও ঝামেলা থাকলে সেটা স্থানীয়ভাবে মীমাংসা করা উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘মাহফিল বন্ধের বিষয়টি কেউ জানায়নি। কী কারণে মাহফিল বন্ধ, সেটা জানি না। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানার পর খোঁজখবর নিচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, মাহফিল বন্ধ করার ঘটনায় বিএনপি ও জামায়াতের লোকজন একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী