মিছিল নিয়ে প্রথম আলোর চট্টগ্রাম অফিসে হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭

দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কার্যালয়ে হামলা হয়নি। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরের ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে প্রবর্তক মোড়ে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকে।

ওসি বলেন, মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের দিকে আসছে এমন তথ্য পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। ফলে মিছিলকারীদের হাত থেকে রেহাই পায় প্রথম আলো কার্যালয়। বর্তমানে ওই কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।

প্রথম আলোর চট্টগ্রাম অফিসের সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী ফিরোজ শিবলী বলেন, মিছিলকারীরা সড়কে দাঁড়িয়ে স্লোগান দিলেও অফিসের ভেতরে আসেনি।

/এএম/ইউএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ