দেশবাসীকে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন মোকাবিলার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৬:০৬আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:০৬

ইসরায়েলি হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সকল ইরানির প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি সকল ইরানিকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তা দেখাতে এবং এমন ‘গণহত্যামূলক অপরাধী আগ্রাসন’ মোকাবিলায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পার্লামেন্টে দেওয়া ভাষণে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আজকের দিনে আমাদের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য ও সংহতির প্রয়োজন। ইরানের সমস্ত জনগণকে হাতে হাত রেখে শক্তির সঙ্গে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। যত মতবিরোধ, জটিলতা কিংবা সমস্যাই থাকুক না কেন, আজকের দিনে সেগুলো একপাশে রেখে ঐক্য ও সংহতির শক্তি নিয়ে আমাদের এই গণহত্যামূলক অপরাধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘ইরান কূটনীতিকে একটি সুযোগ দিয়েছে এবং আলোচনার ও সংলাপের পথ উন্মুক্ত রেখেছে।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘শত্রু হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ইরান ও এর জনগণকে ধ্বংস করতে পারবে না। প্রতিটি লক্ষ্যভিত্তিক হামলার পর শত শত নতুন বীর সামনে আসবে, যারা পতাকা বহন করে পথ চালিয়ে যাবে।’

তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছি না। তবে আমাদের অধিকার আছে—পরমাণু শক্তি ও গবেষণা থেকে এমনভাবে উপকৃত হওয়ার, যা আমাদের জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র দাদাগিরি করছে এবং আন্তর্জাতিক নিয়মের পরিপন্থীভাবে ইসরায়েলকে আমাদের দেশে আক্রমণের অনুমতি দিচ্ছে।’

গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইসরায়েল লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে দেয় ইরান, যার ফলে সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করে।

এই চলমান হামলা-পাল্টা হামলায় উভয় দেশেই অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে