কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিএনপির

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৮:০৩

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৫ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো শিক্ষার্থীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ পৌঁছে দেন নেতাকর্মীরা। 

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াসিন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে। দেশের খারাপ সময়েও বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছেন। যার উদাহরণ আপনারা বিগত দিনে দেখেছেন। অথচ আওয়ামী লীগ জনতার অধিকার হরণ করেছে। লুটপাট করে দেশকে নিঃস্ব করে পালিয়েছে।’

আমিন উর-রশিদ ইয়াসিন আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন। তিনি জনতার কল্যাণে আমাদেরকে জনতার পাশে থাকার নির্দেশ দিয়েছেন। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি