নিজাম হাজারীসহ ৬৮ জনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলার আবেদন

ফেনী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ২০:১০আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২০:১০

ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারসহ ৬৮ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন ভূঁঞা।

বৃহস্পতিবার ফেনী সদর উপজেলা আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াত শুনানি শেষে তদন্ত করে মামলার বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

গত ১৮ নভেম্বর আদালতে অভিযোগটি দায়ের করেন শাখাওয়াত হোসেন ভূঁঞা। এতে ২০১৯ সালের ২৯ মার্চ মধুপুরে তার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে ও ক্রসফায়ার দিয়ে  হত্যাচেষ্টার অভিযোগ করেন এই যুবলীগ নেতা। তিনি ২৮ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি হিসেবে উল্লেখ করেছেন। পরে আজ আদালত আবেদনের বিষয়ে বাদীর আইনজীবীর বক্তব্যসহ শুনানির পর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) তদন্ত করার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন বলেন, ‘মামলার আবেদন গ্রহণ করে বাদী ও আইনজীবীর বক্তব্য শুনেছেন বিচারক। অভিযোগটির বিষয়ে শুনানি শেষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে আদালতে প্রতিবেদন প্রদানের জন্য আদেশ দেওয়া হয়েছে।’

নিজাম উদ্দিন হাজারী ও জাহাঙ্গীর আলম সরকার ছাড়া মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- ফেনী পুলিশের তৎকালীন বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম, ফেনী সদর মডেল থানায় সাবেক ওসি আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) রাশেদ খান চৌধুরী, নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত দেহরক্ষী পুলিশের এসআই নজরুল ইসলাম, এসআই মাহবুবুর রহমান, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উল্যাহ ও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।

বাদী শাখাওয়াত হোসেন ভূঁঞা ফেনী জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি তার আরজিতে অভিযোগ করে বলেছেন, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অস্ত্র ও গুলির মামলায় ১০ বছর ও ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চট্টগ্রাম কারাগারে ছিলেন। কিন্তু জালিয়াতির মাধ্যমে তিনি কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন। পরে ফেনীতে এসে নানা কৌশলে প্রথমে ফেনী পৌরসভার মেয়র ও পরে ফেনী-২ আসনে বিনা ভোটে সংসদ সদস্য হয়েছিলেন।

অভিযোগে বলা হয়, এ ঘটনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট করেছিলেন বাদী। এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন হাজারী তাকে গুম ও খুনের পরিকল্পনা করেন।

 

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী